• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তিতাসে অনিয়মের অভিযোগে হল সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি ও শোকজ জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তিতাসের বাতাকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত শিক্ষককে পরীক্ষা নয়, শিক্ষাব্যবস্থার পুনর্গঠনই সময়ের দাবি পুষ্টি, শিক্ষা ও ভবিষ্যৎ: প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিলের অপরিহার্যতা জিগস পদ্ধতির আলোকে শ্রেণিকক্ষে কার্যকর শিখন নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা সফলতার সোপান: ভালো ছাত্র-ছাত্রীদের গুণাবলী বিঝু: পাহাড়ি সংস্কৃতির প্রাণ, নবজীবনের আহ্বান কালীগঞ্জের আসিফ ইসলামের জাতীয় কুরআন তেলাওয়াতে প্রথম স্থান
Notice
২০২৫ শিক্ষাবর্ষে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নরসিংদী তে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।           ২০২৫ শিক্ষাবর্ষে রংপুর উচ্চ বিদ্যালয়, রংপুরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।

তিতাসে অনিয়মের অভিযোগে হল সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি ও শোকজ

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে চলমান পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে হল সুপারসহ দুই সহকারী শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত এবং শোকজ করা হয়েছে। শুক্রবার গণিত পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে শনিবার আজিজিয়া আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের সরিয়ে নেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দুটিতে ১ হাজার ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে শনিবার অনুষ্ঠিত প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ে ৭১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে, গত শুক্রবার গণিত বিষয়ে গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সহযোগিতা করা এবং কেন্দ্রে অন্যান্য শিক্ষক প্রবেশ করার অভিযোগ উঠে। বিষয়টি তাৎক্ষণিতক তদন্ত করে সত্যতা পাওয়ায় শনিবার উক্ত কেন্দ্রের হল সুপার বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী এবং দুইজন কক্ষ পরিদর্শক দড়ি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হাকিম ও কাপাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজুরুন নাহারকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং শোকজ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মো. মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। উক্ত কেন্দ্রে সহকারী হল সুপার হিসাবে থাকা বৈদ্যারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মো. ফরিদা বেগম হল সুপারের দায়িত্বও পালন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত উক্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আইটিসি অফিসার মো. ইনতিয়াজ খান জানান, উক্ত কেন্দ্রের হল সুপার ও দুইজন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সহকারী হল সুপার পূর্ণাঙ্গ দায়িত্ব এবং অতিরিক্ত আরো দুইজন শিক্ষককে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন জানান, পরীক্ষায় অনিয়মের বিষয় সংক্রান্ত একটি অডিও ক্লিপ এবং কেন্দ্রের সিসি ক্যামেরা যাচাই করে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

অভিনন্দন! দ্যা রয়েল কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার জন্য