• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত তিতাসে অনিয়মের অভিযোগে হল সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি ও শোকজ জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তিতাসের বাতাকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত শিক্ষককে পরীক্ষা নয়, শিক্ষাব্যবস্থার পুনর্গঠনই সময়ের দাবি পুষ্টি, শিক্ষা ও ভবিষ্যৎ: প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিলের অপরিহার্যতা জিগস পদ্ধতির আলোকে শ্রেণিকক্ষে কার্যকর শিখন নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা সফলতার সোপান: ভালো ছাত্র-ছাত্রীদের গুণাবলী বিঝু: পাহাড়ি সংস্কৃতির প্রাণ, নবজীবনের আহ্বান
Notice
২০২৫ শিক্ষাবর্ষে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নরসিংদী তে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।           ২০২৫ শিক্ষাবর্ষে রংপুর উচ্চ বিদ্যালয়, রংপুরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।

জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোঃ রকিবুল ইসলাম রিপন
১৬ এপ্রিল ২০২৬ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য আহমেদ ফারজাদ বিন রওনাক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ শাহাদাৎ হোসাইন ও নাজমুল হক মাসুদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, সহ-সভাপতি আবুল হোসেন বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ব্যাংকার, কাজী কবির হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টার, অব: সরকারি কর্মকর্তা মোঃ শওকত হোসেন স্বপন, বার্লিন মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোসলেহ উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক বাবু হারাধন চন্দ্র দাশ, সাবেক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান, জগতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হানু আক্তার, বাবু সুভাস ডাক্তার, সাবেক শিক্ষক রঞ্জিত মল্লিক, ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, এডভোকেট আমির হোসেন, জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিল, বর্তমান ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ ওমর ফারুক, ৩নং ওয়ার্ড মেম্বার মজিব, সাবেক অভিভাবক সদস্য শরীফ আহমেদ সুমন প্রমুখ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (গণিত) নাজমুল হক মাসুদ, সহকারী শিক্ষক ( ইংরেজি) নজরুল ইসলাম ,
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমন, আফসানা হক সামিয়া,
বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে
তাহরিন তোসরা, সায়মা ও সামিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

অভিনন্দন! দ্যা রয়েল কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার জন্য