'শিক্ষক ও শিক্ষার্থীর ডিজিটাল অভয়ারণ্য’
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ফরিদ মুন্সি, মো. সুমন মেম্বার, হজরত আলী মাস্টার, আব্দুল কাদের, হাসান মিয়া, নজরুল ইসলাম, ওয়ালিদ হাসান, জসিমউদ্দিন, মো. মোস্তাফা কামাল, হাসান সরকার, মো. আতাউর রহমানসহ ১৯৯৫ থেকে ২০২৬ সালের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. মোকবুল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তাকে সম্মান জানিয়ে আনন্দঘন পরিবেশে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করা হয়।
Copyright © 2026 Alodhara. All rights reserved.