'শিক্ষক ও শিক্ষার্থীর ডিজিটাল অভয়ারণ্য’
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
তিতাসের বাতাকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৬
মোহাম্মদ শাহজাহান মাস্টারঃ
আজ ১৬ এপ্রিল ২০২৬ সকাল ১০ ঘটিকায় কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব সুমাইয়া মমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাতাকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু নাসের ভূঁইয়া, বাংলাদেশ কেন্দ্রীয় পেশাজীবী সংগঠনের সিনিয়র সহসভাপতি ও বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, বাজার কমিটির সহসভাপতি জনাব বশির আহমেদ ভূঁইয়া, জগৎপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও বাজার ব্যবস্থাপনা পরিষদের কোষাধ্যক্ষ জনাব আজিজুর রহমান, বাজার কমিটির দপ্তর সম্পাদক জনাব ফরহাদ হোসেন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব তোফায়েল আহমেদ তপু, সহ সাংগঠনিক সম্পাদক জনাব এইচ. এম. জাকির সওদাগর, নির্বাহী সদস্য জনাব মো. নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জনাব মো. জহির, নির্বাহী সদস্য জনাব আহসানুল হক জেসমিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাবিদ ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আবুল হোসেন খন্দকার, ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে আনহা আলিয়ার কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত পরিবেশিত হয়। এরপর ইমু আক্তার তিশা নাতে রাসূল পরিবেশন করেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সুমাইয়া আক্তার, নুহ ইসলাম, ফারিয়া ইসলাম এবং বুশরা রহমান আলিফা আবেগঘন বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পরিশ্রম ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক মোহাম্মদ শাহজামান শুভ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকবে, বড় স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় সংকল্প থাকবে। মানবিক মূল্যবোধকে ধারণ করে জীবনের পথে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে আব্দুর রহমান ইমাম সাহেব মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বেলায়েত হোসেন সরকারসহ সংশ্লিষ্ট সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
Copyright © 2026 Alodhara. All rights reserved.