ঢাকা, ১২ মার্চ – অমর একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে গত রোববার বিকেলে অনুষ্ঠিত হয় “অনুপ্রাণন: সাম্প্রতিকের গল্প ও গল্পকার (৪র্থ পর্ব)” সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সাহিত্যপ্রীত ও পাঠকসমাজের জন্য এটি ছিল বিশেষ আকর্ষণীয় আয়োজন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসান, কবি খাতুনে জান্নাত, কথাসাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী, কথাসাহিত্যিক তানজিনা হোসেন, গল্পকার ফজলুল কবিরী, গল্পকার শেখ নাজমুল হাছান, কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার, গল্পকার ইশরাত তানিয়া, গল্পকার সোলায়মান সুমন, গল্পকার নূরুননবী শান্ত, কথাসাহিত্যিক মনি হায়দার, গল্পকার গোলাম শফিক, অনুপ্রাণন সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ, গল্পকার নূরুদ্দিন জাহাঙ্গীর, কবি ও গল্পকার প্রত্যয় জসীম, গল্পকার সোহেল মাহরুফ, গল্পকার হাসান মাহবুব, গল্পকার মোহাম্মদ শাহজামান শুভ, প্রাবন্ধিক আবু সাঈদ তুলু, গল্পকার বাসার তাসাউফ এবং কবি সদ্য সমুজ্বল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট গল্পকারবৃন্দ মিলিত হয়ে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, গল্পকার ম্যারিনা নাসরীন, গল্পকার স্বকৃত নোমান, গল্পকার পিওনা আফরোজ, শিশুসাহিত্যিক বেণীমাধব সরকার, গল্পকার নভেরা হোসেন, প্রাবন্ধিক শিহাব শহীদুল, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বপঞ্জয় চৌধুরী, কবি শাহেদ কায়েস, কবি হিরণ্য হারুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অনুপ্রাণনের আয়োজনের প্রশংসা করেন এবং মন্তব্য করেন, এটি সাহিত্য-সংস্কৃতি বিনির্মাণে অনন্য উদাহরণ সৃষ্টি করছে। তারা আরও বলেন, সাম্প্রতিক বাংলা গল্প ও গল্পকারদের বিষয়ভিত্তিক এই আয়োজন সাহিত্যপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুপ্রাণন সম্পাদক আবু এম ইউসুফ বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে পাঠককে সাম্প্রতিক গল্পের ধারায় পরিচিত করা এবং লেখকদের সৃষ্টিশীল শক্তিকে সমর্থন করা। অনুপ্রাণন এমন এক মাধ্যম যা গল্পকারদের অভিব্যক্তি ও সৃজনশীলতাকে বৃহৎ পাঠকসমাজের কাছে তুলে ধরে।”
পত্রিকাটি সংগ্রহ করা যাবে চলমান অমর একুশে বইমেলায়, লিটলম্যাগ চত্বরে অনুপ্রাণনের ১৫ নম্বর স্টল থেকে।